সোমবার ৫ অক্টোবর ২০২৬ - ১৪:৩৩
মেজর জেনারেল আব্দুল্লাহি: নতুন যুদ্ধের আগুন সবার ঘরেই পৌঁছাবে

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধানের সতর্কবার্তা: নতুন যুদ্ধ শুরু হলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই যুক্তরাষ্ট্রের স্বার্থগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং কেন্দ্রীয় খাতামুল-আনবিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধের আগুন সবার ওপর ছড়িয়ে পড়বে।

তিনি এক বার্তায় বলেন:

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।

«إِنَّ اللَّهَ یُحِبُّ الَّذِینَ یُقَاتِلُونَ فِی سَبِیلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْیَانٌ مَرْصُوصٌ»

নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা-ঢালা সুদৃঢ় প্রাচীর। সূরা আস-সাফ, আয়াত ৪

প্রিয় ইসলামী ইরানের জনগণ,

বর্তমানে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ, আমাদের ইমাম ও মাওলা হযরত ওয়ালিয়ে আসর (আ.)-এর বিশেষ দৃষ্টি, ইসলামী বিপ্লবের দুই ইমামের (রহ.) মূল্যবান উত্তরাধিকার হিসেবে ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থার প্রতি জনগণের সর্বস্তরের অকুণ্ঠ সমর্থন, শহীদ জাতির মহান নেতা ইমাম খামেনেয়ী (রহ.)-এর সাহসী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব, সেবক সরকারের নিরলস প্রচেষ্টা এবং সশস্ত্র বাহিনীর সংগ্রামের ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও অবৈধ ইহুদিবাদী শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া ও অন্যায় যুদ্ধগুলো ব্যর্থ হয়েছে।

স্বাধীন ও মুক্তমনা বিশেষজ্ঞদের স্বীকারোক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইহুদিবাদী অপরাধী চক্রের প্রধান বিভিন্ন ক্ষেত্রে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে। বিভিন্ন সংবাদ ও তথ্য অনুযায়ী, তারা আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার চেষ্টা করছে। এজন্য তারা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নিয়ে বড় মিথ্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে এবং শক্তিশালী ও গর্বিত ইরানকে দুর্বল অবস্থায় রয়েছে বলে তুলে ধরছে। এ বিষয়ে কয়েকটি বিষয় জনগণের অবগতির জন্য তুলে ধরছি:

১- কোনো স্বাধীনচেতা মানুষের কাছেই এটি গোপন নয় এবং সবাই স্বীকার করেন যে, হাজার বছরের সমৃদ্ধ সভ্যতার অধিকারী ইরানের জনগণ সবসময় স্বাধীনচেতা, জুলুমবিরোধী ও ন্যায়বিচারকামী। মহান ইসলামের বরকতে তারা বেলায়াতের প্রতি আনুগত্য, জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ, নিপীড়িতদের সমর্থন, আল্লাহর সাহায্য ও জালিমদের বিরুদ্ধে অবশ্যম্ভাবী বিজয়ের বিশ্বাসের মতো মহান গুণে সমৃদ্ধ হয়েছে। এই পথচলা অব্যাহত রেখে তারা সম্মানের সঙ্গে কোনো জালিম ও শক্তিধর অত্যাচারীর কাছে কখনো মাথা নত করবে না।

২- ইহুদিবাদী অপরাধী চক্র তাদের ৮০ বছরের কলঙ্কজনক ও অবৈধ ইতিহাসকে লুটপাট, হত্যা ও আগ্রাসনের ওপর প্রতিষ্ঠিত করেছে। দুর্বল ইরানের সঙ্গে মোকাবিলার ভ্রান্ত ধারণা থেকে তারা বড় শয়তানের সবুজ সংকেত নিয়ে এবং উন্মত্ত মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করে ইসলামী ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ এবং রমজান যুদ্ধ শুরু করেছিল।

যুদ্ধ শুরুর কয়েক দিন পরই বিভিন্ন কারণে-বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী, কার্যকর ও ব্যাপক আঘাতের ফলে-তারা অসহায় হয়ে যুদ্ধ বন্ধের আবেদন জানায় এবং নিজেদের শুরু করা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে থাকে।

গত দুই যুদ্ধের ফলাফল দখলদার শাসকগোষ্ঠী ও অধিকৃত ভূখণ্ডের অবৈধ বসতিস্থাপনকারীদের জন্য নিরাপত্তা বয়ে আনেনি। বরং তাদের নেতাদের দুর্বলতা, অদক্ষতা ও দুর্নীতির ফাটল আরও স্পষ্ট হয়েছে এবং এর সঙ্গে আরও বেশি অনিরাপত্তা সৃষ্টি হয়েছে, যার প্রভাব অস্বীকার করার উপায় নেই।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ইহুদিবাদী শাসকগোষ্ঠী এখন কিংবা ভবিষ্যতের কোনো সময়ই শক্তিশালী ইরানের সঙ্গে মোকাবিলা করার সামর্থ্য রাখে না এবং রাখবে না। তারা যদি কোনো কারণে আবারও হিসাবের ভুল করে নতুন যুদ্ধ শুরু করে, তাহলে ইরানের জনগণ ও বীর যোদ্ধাদের ঐশী ক্রোধের বজ্রাঘাত তাদের সব আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দেবে।

৩- যুক্তরাষ্ট্রের আত্মমুগ্ধ প্রেসিডেন্টও জেনে রাখুক-প্রথমত, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে, “সোনালি কুকুর শিয়ালের ভাই”; অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। আমরা মার্কিন কংগ্রেসের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছি না এবং করবও না। বরং মার্কিন জনগণই অধীর আগ্রহে অপেক্ষা করছে-প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মিথ্যাচারের জবাব তারা এই নির্বাচনে দেবে।

দ্বিতীয়ত, নির্বাচনের আগে বা পরে, ফলাফল যাই হোক না কেন, ট্রাম্প নিজে কিংবা শিশু-হত্যাকারী ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্ররোচনায় ইসলামী ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবিলম্বে সর্বোচ্চ তীব্রতা ও শক্তি দিয়ে কোনো সীমাবদ্ধতা ছাড়াই যুক্তরাষ্ট্রের স্বার্থগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং তা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক-যেমনটি আপনারা রমজান যুদ্ধে প্রত্যক্ষ করেছেন।

৪- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে আতিথ্য দেওয়া দেশগুলোকেও জানতে হবে, এ অঞ্চলে অনিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি। যতদিন এই উপস্থিতি অব্যাহত থাকবে, ততদিন অনিরাপত্তাও থাকবে।

সতর্ক থাকুন-ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধের আগুন সবার ওপর ছড়িয়ে পড়বে।

এছাড়া, ইহুদিবাদী অপরাধী চক্রের প্রধানের এ অঞ্চলে উপস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক পর্যায়ে প্রবেশ করেছে-এমন দাবি প্রথমত তার ভ্রান্ত ধারণার ফল এবং দ্বিতীয়ত ইরানকে ভয়ংকর ও হুমকি হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে করা হয়েছে।

সচেতন থাকুন, ইরানের পারমাণবিক কর্মসূচি অগ্রসর পর্যায়ে প্রবেশ করেছে-এমন দাবি এমন একজন অপরাধীর কাছ থেকে এসেছে, যার হাতে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অথচ সবাই ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি স্বীকার করে। তাই এই দাবি শুধু গ্রহণযোগ্য নয়, বরং এটি আন্তর্জাতিক আইনকে উপহাস করার শামিল-যেসব আইনের প্রতি তারা কখনোই আনুগত্য দেখায়নি।

৫- আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে, বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (IAEA), সতর্ক করছি-মেষের পোশাক পরা নেকড়ের ভূমিকা পালন করা বন্ধ করুন এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে ভিত্তিহীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

৬- পরিশেষে স্মরণ করিয়ে দিতে চাই, ইসলামী ইরান আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং যেকোনো ধরনের ও যেকোনো মাত্রার হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। আমরা মহান আল্লাহর সাহায্যের ওপর আশাবাদী এবং তাঁর সাহায্যে বিশ্বাসী।

وَمَاالنَّصْرُ إِلَّا مِنْ عِندِ اللَّهِ الْعَزِیزِ الْحَكِیمِ

বিজয় তো কেবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ও কেন্দ্রীয় খাতামুল-আনবিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আব্দুল্লাহি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha